মালামাল খালাস বিতর্ক
পায়রায় মাল খালাস কার্যক্রমে শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল খালাস কার্যক্রমে নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। পরে পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হলেও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।